• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী যায়নি তো শ্যাম মথুরায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সখী যায়নি তো শ্যাম মথুরায়

কীর্তন

সখী যায়নি তো শ্যাম মথুরায়,
      আর আমি কাঁদব না সই।
সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥
মোর অন্তরতম আছে অন্তরে  
      অন্তরালে সে যাবে কোথায়?
আছে ধেয়ানে স্বপনে জাগরণে মোর  
      নয়নের জলে আঁখি-তারায়॥  
কে বলে সখী অন্ধকার      এ বৃন্দাবনে কৃষ্ণ নাই,  
তমাল-কদম শ্যামপল্লবে হৃদিবল্লভে দেখিতে পাই। 
      গোকুলে যে আজ কৃষ্ণপক্ষ,  
      কে বলে সখী কৃষ্ণ নাই।  
অন্য পক্ষে কী কাজ সখী,  
গোকুলে যে আজ কৃষ্ণপক্ষ,
দেখো কৃষ্ণেরই নাম লয় সবাই।  
      সখী গো –
আমি অন্তরে পেয়েছি লো, বাহিরে হারিয়ে তায়, 
যাক না সে মথুরায়, যেথা তার প্রাণ চায়॥  
শ্যামে হেরিয়াছি যমুনার কালো জলে, সাগরে,  
আষাঢ়ের ঘন মেঘে হেরিয়াছি নাগরে।  
হেরিয়াছি তারে শ্যাম-শস্যে হেমন্তে,  
পীত-ধড়া হেরি তার কুসমি বসন্তে।  
এঁকেছিলাম শ্যামের ছবি সেদিন সখী খেলার ছলে,  
আঁকিনি লো চরণ তাহার, পালায়ে সে যাবে বলে।  
আনিয়া দে আজ সে চিত্রপট  
      আঁকিব লো আজি চরণ তার,  
সে যায়নি মথুরা কাঁদিসনে তোরা  
      আছে আছে শ্যাম হৃদে আমার॥

Category: নজরুলগীতি
Previous Post:ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে
Next Post:নমো নটনাথ এ নাট-দেউলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑