• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নমো নটনাথ এ নাট-দেউলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নমো নটনাথ এ নাট-দেউলে

ভজন

নমো নটনাথ! এ নাট-দেউলে
করো হে করো তব শুভ চরণপাত।
তোমার সংগীতে নৃত্য-ভঙ্গিতে
হউক হেথা নব জীবন সঞ্জাত॥
তব প্রসাদে দেব-দেব হে আদি কবি,
বাক-মুখর হল মূক এ ছায়াছবি,
আজি এ ছবিপটে
তব মহিমা রটে,
আলোছায়ায় দুলে স্বপন-রাঙা রাত॥
তব আশিসে হে মহেন্দ্র দিক আনি
অভিনব আশা প্রাণ এ রূপবাণী।
হৃদয়ে সকলের
দাও হে ঠাঁই এর,
আনুক এ রূপলোকে নবীন প্রভাত॥

Category: নজরুলগীতি
Previous Post:সখী যায়নি তো শ্যাম মথুরায়
Next Post:ভবের এই পাশা খেলায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑