• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে

কীর্তন

ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে?
জাগবে কি আর ব্রজবাসী ব্যাকুল বেণুর রবে?
বাজবে নূপুর তমালছায়ায়
বইবে উজান হৃদ-যমুনায়,
অভাগিনি রাধার কি আর তেমন সুদিন হবে?
গোঠে নাহি যায় রাখালেরা আর
লুটায়ে কাঁদে পথের ধুলায়,
ধেনু ছুটে যায় মথুরা পানে
না হেরি গোঠে রাখাল-রাজায়।
উড়িয়া গিয়াছে শুকসারি পাখি
শুনি না কৃষ্ণ-কথা (আর),
শ্যাম-সহকার তরুরে না হেরি
শুকাল মাধবীলতা।
শ্যাম বিনে নাই সে শ্যাম-কান্তি,
শুকায়েছে সব।
কদম তমাল তরুপল্লব হাসি-উৎসব শুকায়েছে সব।
সখী গো –
চির-বসন্ত ছিল যথা আজ সেথা শূন্যতা
হাহাকার রবে কাঁদে শ্যাম (হে)
ললিতা বিশাখা নাই, নাই চন্দ্রাবলী
নাই ব্রজে শ্রীদাম সুদাম। (সখা হে)

Category: নজরুলগীতি
Previous Post:মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে
Next Post:সখী যায়নি তো শ্যাম মথুরায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑