• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার সৃষ্টি-মাঝে হরি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোমার সৃষ্টি-মাঝে হরি

ভৈরবী দাদরা

তোমার সৃষ্টি-মাঝে হরি
হেরিতে যে নিতি পাই তোমায়।
তোমার রূপের আবছায়া ভাসে
গগনে, সাগরে, তরুলতায়॥
চন্দ্রে তোমার মধুর হাস,
সূর্যে তোমার জ্যোতি প্রকাশ,
করুণা-সিন্ধু, তব আভাস
বারিবিন্দুতে হিমকণায়॥
ফোটা ফুলে হরি, তোমার তনুর
গোপীচন্দন-গন্ধ পাই,
হাওয়ায় তোমার স্নেহের পরশ,
অন্নে তোমার প্রসাদ খাই,
রাসবিহারী! তোমার রূপ দোলে
দুঃখ শোকের হিন্দোলে,
তুমি, ঠাঁই দাও যবে ধরো কোলে,
মোর বন্ধু-স্বজন কেঁদে ভাসায়॥

Category: নজরুলগীতি
Previous Post:দাও দাও দরশন পদ্মপলাশলোচন
Next Post:নাচিছে নটনাথ শংকর মহাকাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑