• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দাও দাও দরশন পদ্মপলাশলোচন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দাও দাও দরশন পদ্মপলাশলোচন

ভৈরবী কাওয়ালি

দাও দাও দরশন পদ্মপলাশলোচন
কেঁদে দু-নয়ন হল অন্ধ।
আকাশ-বাতাস-ঘেরা তব ও মন্দির-বেড়া
আর কতকাল রবে বন্ধ॥
পাখি যেমন সন্ধ্যাকালে বন্ধু-স্বজন পালে পালে
উড়ে এসে বসেছিল ডালে হে,
রাত পোহালে একে একে উড়ে গেল দিগ্‌বিদিকে,
পড়ে আছি একা নিরানন্দ।
টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার
ও রাঙা চরণ-নূপুর-ছন্দ॥
দুঃখ-শোক-রৌদ্রজলে ফেলে মোরে পলে পলে
ছলিতেছ হরি কত ছলে হে,
জীবনের বোঝা প্রভু বহিতে কি হবে তবু,
সহিতে পারি না আর দ্বন্দ্ব।
মরণের সোনার ছোঁয়ায় ডেকে লও ও রাঙা পায়
দেখাও এবার মুখচন্দ॥

Category: নজরুলগীতি
Previous Post:মন লহো নিতি নাম রাধা-শ্যাম
Next Post:তোমার সৃষ্টি-মাঝে হরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑