• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন লহো নিতি নাম রাধা-শ্যাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মন লহো নিতি নাম রাধা-শ্যাম

বেহাগ মিশ্র কাহারবা

মন লহো নিতি নাম রাধা-শ্যাম
গাহো হরিগুণগান।
তব ধন-জন-প্রাণ যাহার কৃপার দান
জপো তারই নাম জয় ভগবান জয় ভগবান॥
জনক-জননীর [স্নেহে] তাঁহার
রূপ হেরিস তুই স্নেহময়,
ভাই ভগিনীর প্রীতিতে যাঁর
শান্ত মধুর পরিচয়।
প্রণয়ী বন্ধুর মাঝে
যাঁর প্রেম-রূপ বিরাজে,
পুত্র কন্যারূপে সেই জুড়ায় তাপিত পরান।
তৃষ্ণা-ক্ষুধায় সেই কৃষ্ণেরই লীলা
হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা,
তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা,
কল-ভাষা নদী-কলতান।
দেয় দুঃখ শোক সেই, পুন সে করে ত্রাণ।
জপো তার নাম, জয় ভগবান, জয় ভগবান॥

Category: নজরুলগীতি
Previous Post:তোমারে কী দিয়া পূজি ভগবান
Next Post:দাও দাও দরশন পদ্মপলাশলোচন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑