• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাচিছে নটনাথ শংকর মহাকাল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাচিছে নটনাথ শংকর মহাকাল

মাঢ় মিশ্র কাওয়ালি

নাচিছে নটনাথ, শংকর মহাকাল।
লুটাইয়া পড়ে দিবারাত্রির বাঘছাল,
আলো-ছায়ার বাঘ-ছাল॥
ফেনাইয়া ওঠে নীলকণ্ঠের হলাহল,
ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনি দল,
দোলে ঈশান-মেঘে ধূর্জটি-জটাজাল॥
বিষম ছন্দে বোলে ডমরু নৃত্যবেগে,
ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে।
চরণ-আঘাত লেগে জাগে শ্মশানে কঙ্কাল॥
সে নৃত্য-ভঙ্গে গঙ্গা-তরঙ্গে
সংগীত দুলে ওঠে অপরূপ রঙ্গে,
নৃত্য-উছল জলে বাজে জলদ তাল॥
নৃত্যের ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন
প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন,
জ্যোৎস্না-আশিস ঝরে উছলিয়া শশী-থাল॥

Category: নজরুলগীতি
Previous Post:তোমার সৃষ্টি-মাঝে হরি
Next Post:বাজিয়ে বাঁশি মনের বনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑