• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এলে কে গো চিরসাথি অবেলাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এলে কে গো চিরসাথি অবেলাতে

বেহাগ-খাম্বাজ দাদরা

এলে কে গো চিরসাথি অবেলাতে।
যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে॥
রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুলরেণু
নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু,
চাঁদের তিলক এলে আঁধার রাতে॥
ফুল ঝরার বেলা এলে কি শেষ অতিথি,
কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি।
এলে কোন মরুভূমে পিয়াসি দয়িত মোর,
শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর।
আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে॥

Category: নজরুলগীতি
Previous Post:আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
Next Post:ও তুই যাসনে রাইকিশোরী কদমতলাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑