• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়

আশাবরি লাউনি

আমি যেদিন রইব না গো
লইব চির-বিদায়
চিরতরে স্মৃতি আমার
জানি মুছে যাবে হায়॥
আরশিতে তার ছায়া পড়ে
রয় যবে সে সুমুখে,
সে যবে যায় দূরে চলে
অমনি ছবি মিলায়॥
এই ধরণির খেলাঘরে
মনে রাখে কে কারে,
দুলে সাগর চাঁদ-সো্হাগে
মরু মরে পিপাসায়॥
রবি যবে ওঠে নভে
চাঁদে কে মনে রাখে
এ-কূল ভাঙে ও-কূল গড়ে
মানুষের মন নদীর প্রায়॥
মোর সমাধির বুকে প্রিয়
উঠবে তোমার বাসরঘর,
হায়, অসহায় ভিখারি-মন
কাঁদে তবু সেই ব্যথায়॥

Category: নজরুলগীতি
Previous Post:ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে
Next Post:এলে কে গো চিরসাথি অবেলাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑