• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে

খাম্বাজ – মিশ্র কাহারবা

ভুল করে আসিয়াছি
অপরাধ যেয়ো ভুলে।
দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে॥
ভুলে গেছি স্বপন-ঘোরে
তুমি যে ভুলেছ মোরে,
তব খুঁজি স্মৃতির রেখা
ভাঙন-ধরা মনের কূলে॥
নাহি মনে – ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে,
বিশ্ব আমার শূন্য করে কবে বঁধু বিদায় নিলে।
হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে দুলে॥
আমার স্মৃতির চিতা পুড়িতে সে কত বাকি,
দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি।
তুমি থাক হাসির দেশে, আমি হতাশার কূলে॥

Category: নজরুলগীতি
Previous Post:ভালো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি
Next Post:আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑