• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভালো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি

পিলু খাম্বাজ লাউনি

ভালো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি।
তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি॥
তুমি ভুল করে এসেছিলে,
ভুলে ভালো বেসেছিলে,
ভুলের খেলা ভুলের মেলা
তাই প্রিয় ভেঙে দিলে।
ঝরা ফুলে হেরো ঝুরে কানন-বীথি॥
তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম
রবির দাহে শিশিরসম শুকাইবে প্রিয়তম!
হাসিবে তব নিশীথে নব চাঁদের তিথি।
ফোটে ফুল যায় ঝরে
গহন বনে অনাদরে,
গোপনে মোর প্রেম-কুসুম
তেমনই গেল গো মরে ;
আমার তরে কাঁটার ব্যথা কাঁদুক নিতি॥

Category: নজরুলগীতি
Previous Post:এ কোথায় আসিলে হায়
Next Post:ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑