• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও তুই যাসনে রাইকিশোরী কদমতলাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ও তুই যাসনে রাইকিশোরী কদমতলাতে

ঝুমুর খেমটা

ও তুই যাসনে রাইকিশোরী কদমতলাতে।
সেথা ধরবে বসন-চোরা ভূতে
পারবিনে আর পালাতে।
— কদমতলাতে॥
সে ধরলে কি আর রক্ষে আছে,
তোর বসন গিয়ে উঠবে গাছে,
ওলো গোবর্ধন-গিরিধারী সে
পারবিনে তায় টলাতে।
দেখতে পেলে ব্রজবালা,
ঘট কেড়ে সে ঘটায় জ্বালা,
ওলো নিজেই গলে জল হবি তুই
পারবিনে তায় গলাতে।
ঠেলে ফেলে অগাধ-নীরে
সে হাসে লো দাঁড়িয়ে তীরে,
শেষেভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে
ওলো দোলায় নাগরদোলাতে।

Category: নজরুলগীতি
Previous Post:এলে কে গো চিরসাথি অবেলাতে
Next Post:দুঃখ ক্লেশ শোক পাপতাপ শত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑