মেঘ রাগ – ত্রিতাল (দ্রুতগতি) ঘেরিয়া গগন মেঘ আসে। বিহ্বল ধরণি, দশ দিশি কাঁপে তরাসে॥ বিদ্যুৎ ঝলকে ঝামর অলকে ঝমঝম ঝাঁঝর বাজে ঘন আকাশে॥ শিখী নাচে হরষে বারিধারা বরষে, চাতক চাতকী পাগল পিয়াসে॥ Bookmark Category: নজরুলগীতিPrevious Post:কে ডাকিল আমারে আঁখি তুলে Next Post:দুলে চরাচর হিন্দোল-দোলে
Leave a Reply