• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে ডাকিল আমারে আঁখি তুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে ডাকিল আমারে আঁখি তুলে

ভৈরবী – কার্ফা

কে ডাকিল আমারে আঁখি তুলে,
এই প্রভাতে তটিনি-কূলে কূলে॥
ওই ঘুমায়ে সকলই, জাগেনি কেউ,
জল নিতে আসেনি এখনও বউ,
শুধু তব নদীতে জেগেছে ঢেউ,
মেলেছে নয়ন কানন-ফুলে॥
যে সুবাস ঝরে ও এলোকেশে
কমলে তা দিলে নাহিতে এসে,
তব তনুবাস দিঘিতে ভেসে
মাতাইছে, মধুপ পথ ভুলে॥
ও শিশির কপোল-স্বেদবারি
পড়িল ঝরি নয়নে আমারই
জাগিয়া হেরি রূপ মনোহারী
দাঁড়ায়ে উষসী তোরণ-মূলে॥

Category: নজরুলগীতি
Previous Post:বনে বনে দোলা লাগে
Next Post:ঘেরিয়া গগন মেঘ আসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑