• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুলে চরাচর হিন্দোল-দোলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দুলে চরাচর হিন্দোল-দোলে

হিন্দোল – গীতাঙ্গী

দুলে চরাচর হিন্দোল-দোলে।
বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে॥
গগনে রবি শশী গ্রহ তারা দুলে,
তড়িত-দোলনাতে মেঘ ঝুলন ঝুলে।
বরিষা শতনরি
দুলিছে মরি মরি,
দুলে বাদল-পরি
কেতকী-বেণি খোলে॥
নদী-মেখলা দোলে, দোলে নটিনী ধরা,
দুলে আলোক নভ-চন্দ্রতাপ ভরা।
করিয়া জড়াজড়ি দোলে দিবস নিশা,
দোলে বিরহবারি, দোলে মিলনতৃষা।
উমারে লয়ে বুকে
শিব দুলিছে সুখে,
দোলে অপরূপ
রূপলহর তোলে॥

Category: নজরুলগীতি
Previous Post:ঘেরিয়া গগন মেঘ আসে
Next Post:হিন্দোলি হিন্দোলি ওঠে নীল সিন্ধু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑