• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর

গারা-ভৈরবী — কাহারবা

কার নিকুঞ্জে রাত কাটায়ে
আসলে প্রাতে পুষ্পচোর।
ডাকছে পাখি, ‘বউ গো জাগো,
আর ঘুমায় না, রাত্রি ভোর’॥
জুঁই-কুঁড়িরা চোখ মেলে চায়,
চুমকুড়ি দেয় মৌমাছি।
শাপলা-বনে চাঁদ ডুবে যায়
ম্লান চোখে হায় চায় চকোর॥
ঘোমটা ঠেলি কয় চামেলি,
গোল কোরো না গুল-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায়
বেল-টগরের ছিন্ন ডোর॥
বোরকা খুলি বন-কেতকীর
ফুলরেণুতে রাঙলে গা,
পারুল-বধূর মাগলে মধু,
হাসনাহেনার ভাঙলে দোর॥
গায় কাওয়ালি বাদলি রুমঝুম,
তয়ফাওয়ালি নাচে মউর
ঝুরছে কদম, মেঘ-তমালে
বিজলি-চোখে চায় কিশোর॥
শোন রে কবি পুষ্পলোভী
আজ ধরেছি ফুল চুরি,
হুল ফুটিয়ে, ফুলবালাদের
কুল ভুলানো ভাঙব তোর॥

Category: নজরুলগীতি
Previous Post:কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়
Next Post:কেন আন ফুল-ডোর       আজি বিদায় বেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑