• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়

দেশ — গীতঙ্গী

কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়
দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে,
পীড়িত নরনারী আসিল গেহ ছাড়ি
ভরিল নভতল-ক্রন্দনে॥
বেদনা-মন্দিরে আরতি বাজে তব,
কে তুমি সুন্দর শ্মশানচারী নব,
দিগদিগন্তরে জীবন-উৎসব-
শঙ্খ শুনি তব আগমনে॥
মৃত্যু-জয়ী তুমি হওনি সুধা পিয়ে,
দুখেরে দহিয়াছ বিষের দাহ দিয়ে।
ভূষণ করি ফণী আদরে দিয়ে দোলা
কী মণি পেলে বলো ওগো ও চির-ভোলা!

কভু সে ডম্বরু বাজাও অম্বরে,
প্রলয়-নর্তন জাগে চরাচরে,
ললাট-জ্বালা-পাশে
চন্দ্রলেখা হাসে
নবীন সৃষ্টির হরষনে॥
পতিতা গঙ্গারে ধরিলে নিজ শিরে,
কন্যারূপে তাই পেলে কি ভারতীরে,
স্বরগ এল নেমে মরতে তব প্রেমে,
নমানি দেব-দেব ও-চরণে॥

Category: নজরুলগীতি
Previous Post:পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরে
Next Post:কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑