• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরে

ভীমপলশ্রী — দাদরা

পুরবের তরুণ অরুণ
পুরবে আসলে ফিরে
কাঁদায়ে মহাশ্বেতায়
হিমানীর শৈল-শিরে॥
কুহেলির পর্দা ডারি
ঘুমাত রূপ-কুমারী,
জাগালে স্বপনচারী
তাহারে নয়ন-নীরে॥
তোমার ওই তরুণ গলার
শুনি গান সিন্ধু-পারে,
দুলিছ মধ্যমণি
সুরমার কণ্ঠ-হারে।

ধেয়ানি দিলে ধরা,
হল সুর স্বয়ংবরা,
এলে কি পাগল-ঝোরা
পাষাণের বক্ষ চিরে॥

Category: নজরুলগীতি
Previous Post:নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত
Next Post:কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑