• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন আন ফুল-ডোর       আজি বিদায় বেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কেন আন ফুল-ডোর       আজি বিদায় বেলা

ভীমপলশ্রী — কাহারবা

কেন আন ফুল-ডোর 
     আজি বিদায় বেলা।
মোছো মোছো আঁখি-লোর  
     যদি ভাঙিল মেলা॥
কেন মেঘের স্বপন  
     আন মরুর চোখে,
ভুলে দিয়ো না কুসুম  
     যারে দিয়েছ হেলা॥
আছে বাহুর বাঁধন  
     তব শয়ন-সাথি,
আমি এসেছি একা 
     আমি চলি একেলা॥
যবে শুকাল কানন  
     এলে বিধুর পাখি,
লয়ে কাঁটা-ভরা প্রাণ  
     এ কী নিঠুর খেলা॥
যদি আকাশ-কুসুম  
     পেলি চকিতে কবি,
চলো চলো মুসাফির, 
     ডাকে পারের ভেলা॥

Category: নজরুলগীতি
Previous Post:কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর
Next Post:কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑