যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে
সেই নাম তুই শিখিয়ে দে মা, ডাকব আমি তেমন করে॥
বেদ-পুরাণে যে নাম শুনি,
যে নাম জপে ঋষি মুনি,
সেই নাম দে, যে নাম নিতে
বক্ষ ভাসে অশ্রুলোরে॥
ভয় যদি তোর ভক্তি দিতে, কর মা অসুর দানব মোরে,
(তুই) আসবি যখন শাস্তি দিতে, দেখব তোরে নয়ন ভরে।
তোর হাতে মা মরণ হলে
ঠাঁই পাব যে তোরই কোলে;
আঘাত করে ছেলেকে মা কাছে যেমন বক্ষ ধরে॥
Leave a Reply