• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুর্গতিনাশিনী আমার শ্যামা মায়ের চরণ ধর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দুর্গতিনাশিনী আমার শ্যামা মায়ের চরণ ধর
  দুর্গতিনাশিনী আমার
          শ্যামা মায়ের চরণ ধর।
  যত বিপদ তরে যাবি
          মাকে বারেক স্মরণ কর॥
          তোর সংসার-ভাবনার ভার
          সঁপে দে রে চরণে মা-র
          যে চরণে বক্ষ পেতে
          আছেন ভূমানন্দে মেতে
                দেবাদিদেব দিগম্বর॥
  যে দিয়েছে এ সংসারের শিকল পায়ে বেঁধে,
সেই   মহামায়ার শ্রীচরণে শরণ নে তুই কেঁদে।
  কেটে যাবে সকল মায়া,
  পাবি মায়ের চরণ-ছায়া,
  শান্তি পাবি রোগে শোকে,
  অন্তে যাবি মোক্ষলোকে
          শিবানীরে বরণ কর॥
Category: নজরুলগীতি
Previous Post:মা গো, আজও বেঁচে আছি তোরই প্রসাদ পেয়ে
Next Post:যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑