• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরমপুরুষ সিদ্ধযোগী মাতৃভক্ত যুগাবতার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পরমপুরুষ সিদ্ধযোগী মাতৃভক্ত যুগাবতার
পরমপুরুষ সিদ্ধযোগী মাতৃভক্ত যুগাবতার
পরমহংস স্রীরামকৃষ্ণ লহো প্রণাম নমস্কার॥
  জাগালে ভারত-শ্মশানতীরে
  অশিবনাশিনী মহাকালীরে,
  মাতৃনামের অমৃত নীরে
    বাঁচালে মৃত ভারত আবার॥
সত্যযুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস,
পাঠালে ধরার দেশে দেশে ঋষি পূর্ণতীর্থ বারি-কলস॥
    মন্দিরে মসজিদে গির্জায়
    পূজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়,
তব নামমাখা প্রেমনিকেতনে
    ভরিয়াছে তাই ত্রিসংসার॥
Category: নজরুলগীতি
Previous Post:যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে
Next Post:আমার হৃদয় অধিক রাঙা মাগো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑