• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও

১৮
তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও

তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
(মোর) ব্যথায় আস প্রিয় হয়ে, কথায় যখন হারো।
         (তব) সুর যবে দূরে যায় চলে
         তখন আস মোর আঁখির জলে
         ভালোবাসায় যে মধু দাও বঁধু
               তা কি ভাষায় দিতে পার॥
         আমায় যখন সাজাও সুরে ছন্দ অলংকারে
         তখন তুমি থাক যেন কোন গগনের পারে।
               গান থামিয়ে একলা ঘরে
               আস যখন আমার তরে
সেই তো আমার আনন্দ, তাহা ছন্দে দিতে পার॥
Category: নজরুলগীতি
Previous Post:দোলন চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে চাঁদের সাথে
Next Post:রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑