• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

১৯
রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়

রুম ঝুম ঝুম রুম ঝুম কে বাজায়
    জল-ঝুমঝুমি।
চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি॥
দুরন্ত অরণ্যা গিরি-নির্ঝরিণী
রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী
    শাখায় শাখায় ঘুম ভাঙায়
    ভীরু মুকুলের কপোল চুমি।
কুহ কুহু কুহরে পাহাড়ি কুহু
    পিয়াল-ডালে,
পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ
    তারই তালে তালে।
  সেই জল-ছলছল সুরে জাগিয়া
সাড়া দেয় বন পারে বাঁশি রাখালিয়া;
  বউ কথা কও কোকিল পাপিয়া
পল্লির প্রান্তর ওঠে শিহরি
    বলে, চঞ্চলা কে গো তুমি
Category: নজরুলগীতি
Previous Post:তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
Next Post:বঁধু জাগাইল এ কোন পরম সুন্দরের তৃষা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑