• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোলন চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে চাঁদের সাথে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দোলন চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে চাঁদের সাথে

১৭
দোলন চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে চাঁদের সাথে

দোলন চাঁপা বনে দোলে দোল-পূর্ণিমা রাতে চাঁদের সাথে।
(শ্যাম) পল্লব কোলে যেন দোলে রাধা, লতার দোলনাতে॥
(যেন) দেব-কুমারীর শুভ্র হাসি, ফুল হয়ে দোলে ধরায় আসি
আরতির মৃদু জ্যোতি প্রদীপ-কলি, দোলে যেন দেউল-আঙিনাতে॥
বন-দেবীর ওকী রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে –
রাতের সলাজ আঁখি-তারা যেন তিমির আঁচলে।
ও যেন মুঠিভরা চন্দন-গন্ধ, দোলে রে গোপিনির গোপন আনন্দ,
ও কী রে চুরি করা শ্যামের নূপুর – চন্দ্র-যামিনীর মোহন হাতে॥

Category: নজরুলগীতি
Previous Post:আনো গোলাপ-পানি আনো আতরদানি গুলবাগে
Next Post:তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑