• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

মহাকালের কোলে এসে  
         গৌরী হল মহাকালী।
শ্মশান-চিতার ভস্ম মেখে 
         ম্লান হল মা-র রূপের ডালি॥  
তবু মায়ের রূপ কি হারায়  
(সে যে) ছড়িয়ে আছে চন্দ্র-তারায়  
মায়ের রূপের আরতি হয়  
         নিত্য সূর্য-প্রদীপ জ্বালি॥  
উমা হল ভৈরবী হায়  
         বরণ করে ভৈরবেরে,
হেরি   শিবের শিরে জাহ্নবীরে  
         শ্মশানে মশানে ফেরে।

         অন্ন দিয়ে ত্রিজগতে  
         অন্নদা মোর বেড়ায় পথে,  
         ভিক্ষু শিবের অনুরাগে 
                 ভিক্ষা মাগে রাজদুলালি॥
Category: নজরুলগীতি
Previous Post:ঝর ঝর ঝরে শাওন ধারা
Next Post:ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑