• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝর ঝর ঝরে শাওন ধারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ঝর ঝর ঝরে শাওন ধারা

ঝর ঝর ঝরে শাওন ধারা
[গান]
রামদাসী মল্লার – ত্রিতাল

ঝর ঝর ঝরে শাওন ধারা।
ভবনে এল মোর কে পথহারা॥
   বিরহ-রজনি একেলা যাপি
   সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি।
উথলি উঠে ঢেউ        কুটিরে নাহি কেউ
   গগনে নাহি মোর চন্দ্রতারা॥
  
   নিভেছে গৃহদীপ নয়নে বারি,
   আঁধারে তব মুখ নাহি নেহারি।
   তোমার আকুল কুন্তল-বাসে
   চেনা দিনের স্মৃতি স্মরণে আসে।
আজি কি এলে মোর       প্রলয়-সুন্দর
   ঝলকে বিদ্যুতে আঁখি-ইশারা॥
Category: নজরুলগীতি
Previous Post:যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
Next Post:মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑