• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে

        ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে।
(তাই)     পুজিতে তোর রাঙা চরণ এলাম মনের পশু নিয়ে॥
তুই যে বলিদান চেয়েছি
কাম-ছাগ ক্রোধরূপী মহিষ ;
তোর      পায়ে দিলাম লোভের জবা মোহ-রিপুর ধূম জ্বালিয়ে॥
দিলাম হৃদয়-কমন্ডলুর মদ-সলিল তোর চরণে,
মাৎসর্যের পূর্ণাহুতি দিলাম পায়ে পূর্ণ মনে।

         ষড়্‌রিপুর উপচারে
যে পূজা চাস বারে বারে
সেই পূজারই মন্ত্র মা গো ভক্তরে দে শিখিয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী
Next Post:তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑