কি যে ভাবি এলো মেলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কি যে ভাবি এলো মেলো,
সে কি এলো?
সে তো নয়
লাগে ভয়,
ছেড়ে দাও—
ওগো পথ ছাড়ো
ওগো যেতে দাও—
এই—হেই—হেই
গিলি গিলি আহা ।
পেলে—পেলে—পেলে ।
সে কি গুলো?
কত কথা মনে আসে
কারে বা বলি,
আমি জানি না—জানি না
কিসেরি জ্বালায় জ্বলি রে ।
হায়রে হায়রে হায়রে
সে কি এলো?
সরাই থানায়
সাকী কাঁদে
ফুরালো বেলা,
আমি বুঝেছি বুঝেছি
এ তোমারি খেলা ।
হায়রে—হায়রে—হায়রে
সে কি এলো?
.
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রাহুল দেব বর্মন
কণ্ঠ – আশা ভোঁশলে
চলচ্চিত্র – রাজকুমারী (১৯৭০)
Leave a Reply