বন্ধদ্বারের অন্ধকারে থাকবো না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
বন্ধদ্বারের অন্ধকারে থাকবো না,
মনকে তো আর বন্দী ক’রে রাখবো না ।
দূরে ঐ অনেক দূরে
চলো যাই তুমি আমি,
অজানা উধাও পথে
বলোগো আর কি থামি।
ওঠে তারা ফোটে যে ফুল
গায়ে ঐ ভ্রমর পাখী,
আসে যে মধু ঋতু
বধুগো জানো নাকি?
বোঝেনা যারা ওগো—
প্রেমেরই কি যে মানে,
রাধাকে তারাই শুধু,
অপবাদ দিতে জানে,
জানিতে চায়গো যারা
কি ক’রে ভাল বাসে,
কলঙ্ক দেখে তারা—
দেখেনা চাঁদ যে হাসে।
আকাশ ঐ কাঁপুক ঝড়ে
তবু ভয় ক’রবো না তো,
এগিয়ে যাবো দুজন–
পিছিয়ে পড়বো নাতো।
.
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রাহুল দেব বর্মন
কণ্ঠ – আশা ভোঁশলে, কিশোর কুমার
চলচ্চিত্র – রাজকুমারী (১৯৭০)
Leave a Reply