আজ গুন গুন গুন কুঞ্জে আমার – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
আজ গুন গুন গুন কুঞ্জে আমার
একি গুঞ্জরণ,
গানের সুরে পেলাম এ কার
প্রাণের নিমন্ত্রণ ।
যে ভ্রমর আমার ফুলে
গুন গুনিয়ে যায়,
আমার প্রাণে ঢেউ তুলে
গান শুনিয়ে যায়—
অঙ্গে আমার ভাব তরঙ্গে
জাগায় শিহরণ
গানের সুরে পেলাম এ কার
প্রাণের নিমন্ত্রণ ৷
কে চোখে সারা বেলা
রঙ বুলিয়ে যায়,
আমায় নিয়ে করে খেলা
কাজ ভুলিয়ে যায় ।
এইতো প্রথম জীবনে আজ
হারিয়ে গেল মন ।
গানের সুরে পেলাম এ কার
প্রাণের নিমন্ত্রণ॥
.
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রাহুল দেব বর্মন
কণ্ঠ – কিশোর কুমার
চলচ্চিত্র – রাজকুমারী (১৯৭০)
Leave a Reply