এই যে কাছে ডাকা এই যে বসে থাকা – লিরিক্স – শ্যামল গুপ্ত
এই যে কাছে ডাকা
এই যে বসে থাকা
বন্ধু জেনো এতো
খেলা নয়।
একটু ব্যথা জাগা
একটু ভালো লাগা
মুগ্ধ দুটি চোখে
কথা কয়।
সেই তো ঝরে হাসি
সেই তো শোনে বাঁশী
মোর মন ।
এমনি ক্ষণে কেন
হায় গো তুমি যেন
উন্মন।
স্বপ্ন-ফুলভারে
লগ্ন এসে দ্বারে
জেগে রয়।
হয়তো কিছু চাওয়া
হয়তো কিছু পাওয়া
দেয় দোল।
একটি হিয়া ভোলে
একটি কথা তোলে
হিল্লোল।
হয়তো ওগো কারো
রাত্রি হ’ল আরো
মধুময়।
.
কথা : শ্যামল গুপ্ত
সুর – নচিকেতা ঘোষ
কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়
ছায়াছবি – চাওয়া পাওয়া (১৯৫৯)
Leave a Reply