ওরে মন হারাই হারাই করিসনে রে – লিরিক্স – বিমল চন্দ্র ঘোষ
ওরে মন, হারাই হারাই করিসনে রে
হারাবি তোর কিইবা আছে।
ও তোর, অন্নহারা সন্নিসী মন,
ঘুরছে কেবল চড়ক গাছে ॥
দেবতা যে তোর বোম ভোলানাথ,
দোরে দোরে পাতেন দুহাত।
গলায় দোলে হাড়ের মালা
কানাকড়ি নেইরে কাছে।।
শেষের দিনের শেষ বিচারে,
কাঁদতে হবে অন্ধকারে।
এই বেলাতে যার যা কিছু,
শিব যে তোদের ভিক্ষা যাচে।।
.
কথা – বিমল চন্দ্র ঘোষ
সুর ও কণ্ঠ – হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি – শাপমোচন
Leave a Reply