ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান
জাগায়ে তুলিল মোর আকূল পরাণ
শ্যাম তরুছায়া তলে,
ছিনু বসে আঁখি জলে;
আমার নীরব গানে কে তুলিল তান।
কিবা তব নাম খাসি ভাষারে শুনাও
না বলা কথাটি মোর যাও শুনে যাও
ওগো মোর মরমিয়া,
কথারো মালিকা দিয়া;
নিঙারী ব্যাকুল হিয়া করিলে যা দান।
.
কথা – বিমল চন্দ্র ঘোষ,
সুর ও কণ্ঠ – হেমন্ত মুখোপাধ্যায়,
ছায়াছবি – শাপমোচন
Leave a Reply