যদি ভাবো এতো খেলা নয় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
যদি ভাবো, এতো খেলা নয়
ভুল সে তো শুরুতেই ।
না ফুটিতে ফুল যদি ঝরে যায়
কাঁদুক শ্রাবণ এই ফাগুণেই ।
যদি শোন, হাওয়া কথা বলে
কে জানে সে কার অভিমান
না জ্বলিতে দীপ যদি নিভে যায়
শুরুতেই হোক অবসান ।
যদি দেখো নীড় ভেঙে নিতে
আকাশে ঐ আসে ঝড়
মনে ক’রো কোন বালুচরে তুমি
বেঁধেছিলে এই খেলাঘর।
.
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – নচিকেতা ঘোষ
কণ্ঠ – হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি – চাওয়া পাওয়া (১৯৫৯)
Leave a Reply