• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিঠির উত্তর দিসরে বন্ধু মনে যদি লয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » চিঠির উত্তর দিসরে বন্ধু মনে যদি লয়

চিঠির উত্তর দিসরে বন্ধু, মনে যদি লয়
কাগজ গেলো দিস্তায় দিস্তায়, কলম গোটা ছয়।।

মাস গেলো তেইশ চব্বিশ, বছর গেলো দুই
দুই বছরেও চিঠির উত্তর দিলি না রে তুই (হায় হায়)
কি যে করি এতো দেরী, পরানে না সয়।।

কালি ছিল দোয়াত ভরা, বাতি ভরা তেল
এক পয়সার লাভ হইল না, সব গেলো বিফল (হায় হায়)
এখন দরে দামে পোষান যায় না, দ্বিগুণ খরচ হয়।।

লেখতে বসলে শেষ হইত না, নিশি হইত ভোর
তবু যেন ফুরাইত না, মনের কথা মোর (হায় হায়)
বেড়ার ফাঁকে দেখতাম কত পূবের সূর্যোদয়।।

Category: ফোক গান
Previous Post:যদি ভাবো এ তো খেলা নয় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:লাগাল পাইলে কইয়ো গো প্রাণসই – লিরিক্স – গিয়াসুদ্দিন আহমেদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑