যদি ভাবো এ তো খেলা নয় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
যদি ভাবো এ তো খেলা নয় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
যদি ভাবো এ তো খেলা নয়
ভুল সে তো শুরুতেই
না ফুটিতেই ফুল যদি ঝরে যায়
কাঁদো শ্রাবণের কাঁদনে
যদি শোনো হাওয়া কথা বলে
কে জানে সে কার অভিমান
না জ্বলিতেই দীপ যদি নিভে যায়
শুরুতেই হোক অবসান
যদি দেখো নীড় ভেঙে দিতে
যদি দেখো নীড় ভেঙে দিতে
আকাশে ওই আসে ঝড়
মনে করো কোনো বালুচরে তুমি
বেঁধেছিলে খেলাঘর
.
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
চলচ্চিত্র: চাওয়া পাওয়া (১৯৫৯)
Leave a Reply