লাগাল পাইলে কইয়ো গো প্রাণসই – লিরিক্স – গিয়াসুদ্দিন আহমেদ
বন্ধু, লাগাল পাইলে কইয়ো গো প্রাণসই আমার বাড়ি আইতো
আমার এ জীবন থাকিতে কইয়ো আইসা দেইখা যাইতো গো
প্রাণসই আমার বাড়ি আইতো
সই গো, দূরে বইসা নাম ধরিয়া বাঁশিটি বাজাইতো
জলে গেলে আমার পানে আড়ে আড়ে চাইতো গো
সই গো, নতুন যৌবন ছিল যখন সদাই কাছে রইতো
আমার মন ভুলাইবার লাগি মধুর কথা কইতো গো
সই গো, গিয়াস পাগল কেন্দে কয় আমার শুভ বিলাসিতো
একবার যদি পরদেশি আমায় দেইখা যাইতো গো
Leave a Reply