তীর বেঁধা আমি পাখী ব্যাথায় কাঁদে এ প্রাণ – লিরিক্স : মোহিনী চৌধুরী
গীতিকার : মোহিনী চৌধুরী
ছায়াছবি : ব্লাইণ্ড লেন (শৈলজানন্দ পরিচালিত)
.
তীর বেঁধা আমি পাখী ব্যাথায় কাঁদে এ প্রাণ
বোলো না আমায় শোনাতে বলো না আনন্দ কলতান
তীর বেঁধা আমি পাখী।
আমার পৃথিবী রক্তে রোদনে ভরা
যেন বিধাতার অভিশাপ দিয়ে গড়া
পথে পথে আজ বাঁচার পথের মিছে অনুসন্ধান
বোলো না আমায় শোনাতে বলো না আনন্দ কলতান,
তীর ঘেঁষা আমি পাখী।
অন্ধগলির অন্ধকারে যে অন্ধেরি মত চলি
যত প্রেম ছিল যত গান ছিল ক্ষুধায় দিয়েছি বলি
অন্ধেরি মত চলি।
তবু দাও দাও আরো দাও কাদে ক্ষুধা
(হায়) এই বসুধায় কোথায় স্বরগ সুধা
হে মহামানব বলো বলো এ বেদনা
কবে হবে অবসান কবে হবে অবসান?
Leave a Reply