চোখে চোখে কে চোখ রেখে মনে মনে দিল দোল – লিরিক্স : মোহিনী চৌধুরী
গীতিকার : মোহিনী চৌধুরী
ছায়াছবি : ব্লাইণ্ড লেন (শৈলজানন্দ পরিচালিত)
.
চোখে চোখে কে চোখ রেখে মনে মনে দিল দোল
দিল দোল দিল গোল দিল দোল
অঙ্গে অঙ্গে তাই জাগে ভরা অঙ্গে অঙ্গে তাই জাগে
ঝর ঝর ঝরণার কল্লোল কল রোল মনে মনে দিল দোল
দিল দোল দিল দোল দিল দোল চোখে চোখে কে চোখ রেখে
বনের চকোরী বলে চির চাওয়া চাঁদ সে
রনের চকোরী বলে
চঞ্চলা বলে ভাঙ্গে মোর নাথ যে
অনুরাগে আঁখি মেলি চম্পা চামেলী জাগে
বলে সে কুণ্ঠা ভোল অবগুণ্ঠন খোল
মনে মনে দিল দোল
দিল দোল দিল দোল দিল দোল চোখে চোখে কে চোখ রেখে
মনের ময়ূর নাচে আয় বঁধু আয়রে
মনের ময়ূর নাচে
মনের ময়ূর নাচে আয় বঁধু আয়রে
যৌবন মৌবনে মধু ঝরে যায় রে মধু ঝরে যার রে
যায় যে মাধবী রাতি আয়রে জাগার সাথী
নুপুরে জাগায়ে তোল নুপুরে জাগায়ে তোল
রুম্ ঝম্ ঝম্ বোল মনে মনে দিল দোল
দিল গোল দিল দোল দিল গোল চোখে চোখে কে চোখ রেখে
Leave a Reply