কে আমায় কাছে চায় কে ভালবাসে – লিরিক্স: মোহিনী চৌধুরী
গীতিকার : মোহিনী চৌধুরী
ছায়াছবি : ব্লাইণ্ড লেন (শৈলজানন্দ পরিচালিত)
.
কে আমায় কাছে চায় কে ভালবাসে?
যেই আমার খুলি দ্বার কে ছুটে আসে?
পথিক হাওয়া সে দখিন হাওয়া সে।
কে আমার কাছে চায় কে ভালবাসে?
ঝিকি মিকি আলোতে কে ভাঙে আমার ঘুম?
চুপি চুপি আদরে কে আঁকে চোখে চুম?
কে আমার জানালার আড়ালে হাসে?
চাঁদ আকাশে সে চাঁদ আকাশে।
কে আমার কাছে চায় কে ভালবাসে?
যে আমায় গান শোনায় ডাকে ও পিয়া
ভীরু সে যে উড়ে আসা বন পাপিয়া।
মনে মনে নিরজনে আসা যাওয়া যার
নয়নে সে স্বপনেরি আনে ফুল ভার
এ জীবন এ ভুবন দোলে যার আশে
মরীচিকা সে মরীচিকা সে।
কে আমার কাছে চায় কে ভালবাসে?
Leave a Reply