• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একটি কাগজ কিনে নিন – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » একটি কাগজ কিনে নিন – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান

একটি কাগজ কিনে নিন – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান

একটি কাগজ কিনে নিন
আপনার ক্ষতি হবে না
আমার কেটে যাবে দিন
গরম খবর পড়ে নিন
একটি কাগজ কিনে নিন
বড় বড় মানুষের বড় বড় খবর হয়
ছোট ছোট মানুষের নেই কোনো পরিচয়।।

কেউ তো ফিরে দেখে না, কেউ তো ভুলে ডাকে না
আমায় কিছু পয়সা দিন, আপনার ক্ষতি হবে না
একটি কাগজ কিনে নিন
এত বড় শহরের অলিগলি ঘুরে যাই
হায় এ গরিবের আশা কেন মিছে হয়।।

কেউ তো কভু খোঁজে না, ব্যথা যে কেউ বোঝে না
কাগজ কিনে পয়সা দিন, আপনার ক্ষতি হবে না
আমার কেটে যাবে দিন
বড় বড় সাহেবের গাড়িঘোড়া ছুটে যায়
ফুটপাতে অভাগার পেট চলা বড় দায় ॥

সবাই পায়ে ঠেলে যায়, আমরা কেন অসহায়
আমায় কিছু পয়সা দিন, আপনার ক্ষতি হবে না
একটি কাগজ কিনে নিন
বড় বড় মানুষের বড় বড় আশা হয়
কেন হায় গরিবের চোখে শুধু ধাঁধা রয় ॥

কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : রবীন ঘোষ,
কণ্ঠ : শিমুল বিল্লাহ,
অভিনয় : মাস্টার তারেক,
চিত্রপরিচালক : অশোক ঘোষ
নাচের পুতুল (৮ জানুয়ারি ১৯৭১)

Category: সিনেমার গানTag: মোহাম্মদ মনিরুজ্জামান
Previous Post:আয়নাতে ঐ মুখ দেখবে যখন – লিরিক্স – কে জি মোস্তফা
Next Post:শহর থেকে অনেক দূরে চলেছি – লিরিক্স – মুকুল চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑