• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয়নাতে ঐ মুখ দেখবে যখন – লিরিক্স – কে জি মোস্তফা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আয়নাতে ঐ মুখ দেখবে যখন – লিরিক্স – কে জি মোস্তফা

আয়নাতে ঐ মুখ দেখবে যখন – লিরিক্স – কে জি মোস্তফা

[–হ্যালো, কাকে চাই?
—তোমাকে!
—আপনি, আপনি কে?
—সেই আমি…]

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে ॥
[—কী বলছেন আপনি?
—বুঝতে পারছ না? ]

মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে?
হৃদয়ের কাছে সে রয় অলখে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে ॥
[—কিছু বলছ না যে?
—কী বলব!]

জানি না এখন তুমি কার কথা ভাবছ
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছ তুমি কি তারে ভালোবাসবে?
ধরা যদি দেয় সে এক পলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দুহাতে নয়ন কি গো রাখবে ঢেকে ॥*

কথা : কে জি মোস্তফা,
সুর : রবীন ঘোষ,
কণ্ঠ : মাহমুদুন্নবী,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : অশোক ঘোষ
নাচের পুতুল (৮ জানুয়ারি ১৯৭১)

* সংলাপ : শবনম, রাজ্জাক।

Category: সিনেমার গান
Previous Post:এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি চোখ কিছু পায়নি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:একটি কাগজ কিনে নিন – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑