শহর থেকে অনেক দূরে চলেছি – লিরিক্স – মুকুল চৌধুরী
শহর থেকে অনেক দূরে চলেছি
পথ চলি আমি এক যাত্রী
মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে
চলেছি একা একা।।
দেখি এক চাঁদমুখ খোলা জানালায়
কত কী ভাবে বসে একেলা
ঠোঁট দুটি কাঁপে তবু কথা বলে না
এ কোন খেলা এ কোন চলা
পথের সাথি হয়ে।।
আড়চোখে চেয়ে দেখা সে তো ভালো নয়
ক্ষতি কী যদি হয় পরিচয়
হাত দুটি হাতে রেখে কথা বিনিময়
চলার পথে নতুন বেশে
মনের সাথি হয়ে ॥
কথা : মুকুল চৌধুরী,
সুর : আলম খান,
কণ্ঠ : মো. খুরশীদ আলম,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : আলমগীর কুমকুম
স্মৃতিটুকু থাক (১৭ জানুয়ারি ১৯৭১)
Leave a Reply