[পথের মানুষ একটু দাঁড়াও
শুনবে যদি তাদের কথা
দিবানিশি কাঁদে যারা
বুকে নিয়ে গভীর ব্যথা]
আমরা যারা সর্বহারা আছি পথের ‘পরে
পথিক তুমি তাদের কথা শোনো নতুন করে।।
ফুটপাতের ঐ ধূলির মাঝে শুকায় যাদের প্রাণ
মানুষ হয়ে পায় না যারা মানুষেরই দাম
অবহেলা সয়ে তারা ধুঁকে ধুঁকে মরে ॥
আকাশছোঁয়া সাতমহলার প্রতিটি ইট জানে
দিনে দিনে উঠল বেড়ে কাদের মাথায় ঘামে
সে যে তোমার আমার ঘামে।
তবু মোদের বেঁচে থাকার নেই যে অধিকার
কোন বিচারে এমন হলো হিসাব নেব তার
দয়ার দানে ভুলব না তো পাওনা নেব কেড়ে
এই দুনিয়ায় সবই সমান শোনো নতুন করে।।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : কল্লোল রায়হান,
অভিনয় : কল্লোল রায়হান,
চিত্রপরিচালক : মোস্তফা মেহমুদ
নতুন প্রভাত (২৩ অক্টোবর ১৯৭০)
Leave a Reply