মন ছুটে যায় আহা রে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
মন ছুটে যায় আহা রে
মন ছুটে যেতে চায় কোন সুদূরে
সবুজের ছায়াঘেরা তেপান্তরে ॥
শাল-পিয়ালের বন যেথা দোলা দেয়
মধুর মায়ায় যেথা কাছে টেনে নেয়
যেখানে হাওয়ার বাঁশি উদাস করে
সেখানে হারায় মন বারে বারে।।
সোনার দেশে রুপালি নদী চলে কত রঙ্গে
মরমের কথা আমারে শোনায় ঢেউয়ের জলতরঙ্গে
ও-ও-ও নদী রে…।
খেতখামারের মাঠে কিষানের মন
ফসলের স্বপ্নে রয় যে মগন
জন্ম নিয়ে এ মাটির ঘরে
ধন্য হলাম আমি চিরতরে।।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মোহাম্মদ আলী সিদ্দিকী,
অভিনয় : আনসার (?),
চিত্রপরিচালক : মোস্তফা মেহমুদ
নতুন প্রভাত (২৩ অক্টোবর ১৯৭০)
Leave a Reply