কোথায় তোমায় যেন দেখেছি – লিরিক্স – ফিরোজা হক
কোথায় তোমায় যেন দেখেছি
খুঁজে মরি এই ক্ষণে স্মৃতির গহনে ॥
সেই বরষামুখর রাতে
সেই একলা চলার পথে
মানসী প্রিয়া ওগো তোমারে যে পেয়েছি
সুরের আকাশ মোর সুধা ভরে নিয়েছি ॥
কত দিন কেটে গেছে ভেবে ভেবে তোমারে
আজ তাই এলে বুঝি
কম্পিত অঙ্গের ছন্দিত কলরোলে
আমার সুরের বাসরে।
তাই আমার কবিতাগুলি
আজ সুরে সুরে ভরে তুলি
তোমার কাজল চোখের আলোটুকু নিয়েছি
চলার ছন্দটুকু কান পেতে শুনেছি।।
কথা : ফিরোজা হক,
সুর : নিজাম-উল-হক,
কণ্ঠ : খন্দকার ফারুক আহমেদ,
অভিনয় : আনোয়ার হোসেন,
চিত্রপরিচালক : নিজাম-উল-হক
কোথায় যেন দেখেছি (১ নভেম্বর ১৯৭০)
Leave a Reply