• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যা রে যাবি যদি যা – লিরিক্স – খান আতাউর রহমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » যা রে যাবি যদি যা – লিরিক্স – খান আতাউর রহমান

যা রে যাবি যদি যা – লিরিক্স – খান আতাউর রহমান

যা রে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা ॥

যা রে বাঁধন কেটে যা
যা রে হৃদয় ভেঙে যা
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় ॥

যা রে আকাশে উড়ে যা
যা রে পথ ভুলে যা
জানি রে এ জীবনে তোকে পাবার নয়
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় ॥*

কথা-সুর : খান আতাউর রহমান,
কণ্ঠ : বশীর আহমদ,
অভিনয় : জাফর ইকবাল,
চিত্রপরিচালক : বশির হোসেন
আপন পর (১৮ সেপ্টেম্বর ১৯৭০)

*এটি মূলত ঢাকা বেতারে প্রচারিত আধুনিক গান। ‘এইচএমভি’ থেকে গানটির রেকর্ড বেরিয়েছিল ১৯৬৫ সালের দিকে। এ গানের উত্তর হিসেবে লিখিত সাবিনা ইয়াসমীনের কণ্ঠে আরেকটি গান আছে একই রেকর্ডের উল্টো পিঠে— ‘নে রে হার মেনেছি’।

Category: সিনেমার গানTag: খান আতাউর রহমান
Previous Post:কেন যে সাথে চলিতে কথা বলিতে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:নামের বড়াই কোরো নাকো নাম দিয়ে কী হয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑