নামের বড়াই কোরো নাকো নাম দিয়ে কী হয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
নামের বড়াই কোরো নাকো নাম দিয়ে কী হয়
নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়।।
মতিঝিলে মোতি নেই নেই কোনো ঝিল
সোনার গাঁয়ে সোনা নেই আছে শুধু বিল
ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়
(তাই না? তাই তো!)
নামের বড়াই কোরো নাকো নাম দিয়ে কী হয়
নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়।।
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম
হাতি-ঘোড়া কিছু নেই আছে শুধু আম
(খাবে নাকি? হ্যাঁ।)
সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়
নামের মাঝে পাবে নাকো সবার পরিচয় ॥
কর্ণফুলীর কানে ফুল দেখে না তো কেউ
বুড়িগঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ
পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়
নামের বড়াই কোরো নাকো নাম দিয়ে কী হয়
নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়।।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম ও সহশিল্পী,
অভিনয় : কবরী ও সহশিল্পী,
চিত্রপরিচালক : আমজাদ হোসেন
পিতাপুত্র (২৫ সেপ্টেম্বর ১৯৭০)
Leave a Reply