কেন যে সাথে চলিতে কথা বলিতে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কেন যে সাথে চলিতে কথা বলিতে
ফিরিয়ে নিলে মুখ
দুজনার প্রেম পরিচয় সারা দেশময়
জেনেছে সব লোক
যেও না, না না না, যেও না ॥
তোমায় নিয়ে চলা বড়ই ঝামেলা তুমি একেলাই থাকো
শোনো প্রিয়তম, ওগো অনুপম চলো যেও নাকো
একা একা লাগে যে ভয়
তুমি আমায় করেছ জয়।।
ওগো ললনা তুমি বলো না কেন ছলনা করো
এবার কাছে এসে আমায় ভালোবেসে হাত দুটি ধরো
আমি তোমার সে তো জানি
তাই এত কানাকানি।।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : রাজা হোসেন খান,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন, মোহাম্মদ আবদুল জব্বার;
অভিনয় : কবরী, রাজ্জাক;
চিত্রপরিচালক : মহসিন
ঢেউ এর পরে ঢেউ (২৮ আগস্ট ১৯৭০)
Leave a Reply